1 Answers
উপকরণ: যেকোনো বড় মাছের ডিম দেড় কাপ। লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। বড় আলু সিদ্ধ একটি। কাঁচা কলা সিদ্ধ দুটি ২৫০ গ্রাম। সয়াসস এক টেবিল চামচ। সিজনিং সস (যেকোনো শপিংমলে পাওয়া যাবে) সিকি চামচ। কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ। লবণ দুই চা-চামচ। মরিচ গুঁড়া আধা চা-চামচ। গোলমরিচ ফাঁকি আধা চামচ। গরম মসলার ফাঁকি আধা চামচ। পেঁয়াজ মিহি কুচি দুই টেবিল চামচ। পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ। ডিমের সাদা অংশ একটি। বিস্কুটের গুঁড়া এক কাপ। লেবুর রস এক টেবিল চামচ। চিনি দুই চা-চামচ। তেল ভাজার জন্য। প্রণালি: আলু ও কাঁচা কলা খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে নিন। তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও পুদিনা পাতা কুচি, কর্নফ্লাওয়ার, মুরগির ডিম ও বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ কাঁচা কলা ও আলুর সঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বেটে নিন। একটি বাটিতে ডিমের সাদা অংশের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে ফেটে নিন। অন্য একটি সমতল প্লেটে টোস্ট বিস্কুটের গুঁড়া রাখুন। পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি কচলে নিন। তারপর কাঁচা কলা, আলু ও মাছের ডিমের মিশ্রণ, পেঁয়াজ, কাঁচা মরিচ ও পুদিনা পাতা কুচি এবং কর্নফ্লাওয়ার—সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে মেখে ৮-১০টি গোলা আলাদাভাবে ভাগ করে নিন। হাতের তালুতে সামান্য করে তেল মেখে নিয়ে একেকটি গোলা দিয়ে চেপে কাটলেটের আকারে তৈরি করে নিন। এটি গোলানো ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে একটি ট্রেতে সাজিয়ে ফ্রিজে দুই ঘণ্টা রেখে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে দুই পিঠ লাল করে ভেজে যেকোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy