1 Answers
উপকরণ: মাছের ডিম (যেকোনো) ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, সরিষা বাটা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, পুঁইপাতা ১০-১২টি, টুথপিক ১০-১২টি, ময়দা ১ কাপ ও তেল ভাজার জন্য। প্রণালি: ডিম (মাছের) পরিষ্কার করে ধুয়ে তাতে হলুদ, মরিচ, সরিষা বাটা, লবণ ও লেবুর রস মাখিয়ে নিন। একেকটি পুঁইপাতা পানের খিলির মতো করে তাতে মাছের ডিম ভরে দিন এবং টুথপিক দিয়ে পাতার মুখ বন্ধ করে ময়দা, পানি ও লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে খিলিগুলো ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন। পরিবেশনের সময় টুথপিকগুলো খুলে চায়ের সঙ্গেও পরিবেশন করা যায়।
2933 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy