1 Answers
উপকরণ: লবণ (সিকি চামচ) ও হলুদ (সিকি চামচ) দিয়ে মেখে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে রাখা চিংড়ি। সরিষার তেল ২৫০ গ্রাম, পুঁইশাকের বড় বড় পাতা (ভাপিয়ে নেওয়া) ২০-২৫টি। লবণ আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, চালের গুঁড়া আধা কাপ, পানি ১ কাপ, শুকনা মরিচ ভাঙা ১ চা-চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, পেঁয়াজ টুকরা (বড়) ১টি, পোস্তদানা সিকি কাপ বা পরিমাণমতো।
প্রণালি: চিংড়িপাটায় মিহি করে বেটে নিন। ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাদামি রং হয়ে এলে বাটা চিংড়ি মাছ, সিকি চামচ লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে আধা টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাজুন। আধা কাপ পানিতে চালের গুঁড়া ২-৩ ঘণ্টা আগে থেকেই ভিজিয়ে রাখুন। একটি প্লেটে পোস্তদানা ছড়িয়ে রাখুন। চালের গুঁড়ার সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, বাকি লবণ, এক টেবিল চামচ লেবুর রস ও মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। একেকটি পুঁইপাতায় সামান্য চিংড়ি পেস্টের পুর ভরে তা চার ভাঁজ করে মুড়িয়ে নিন। অন্যদিকে ফ্রাইপ্যানে সরষের তেল গরম করুন। পুরভরা পাতা ব্যাটারে চুবিয়ে পোস্তাদানায় গড়িয়ে ডুবোতেলে ভাজুন।
2528 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy