1 Answers
যা লাগবে : পুঁই ডাঁটা শাক ১ কেজি, মাছ ৮-১০ টুকরা, তেল ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আলুর টুকরা ১০-১২টি, লবণ স্বাদমতো। যেভাবে করবেন : হলুদ ও লবণ দিয়ে মাছ ও আলুগুলো ভেজে রাখুন। এখন কড়াইতে তেলে পেঁয়াজ ভেজে সব মশলা ও লবণ দিয়ে কষিয়ে তাতে পুঁই ডাঁটা শাক ঢেলে কষান। এরই মধ্যে চার টুকরা মাছ কাঁটা ফেলে ভেঙে শাকের সঙ্গে কষাতে থাকুন। শাক একটু নরম হয়ে এলে প্রথমে আলু ও পরে বাকি মাছ ও গরম পানি দিয়ে রান্না করুন। সব উপকরণ সিদ্ধ হয়ে তরকারির ঝোল একটু ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
2755 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy