1 Answers
উপকরণ : ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, পেঁপে কুচি ১ টেবিল চামচ, গাজর কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য। প্রণালি : প্রথমে একটি পাত্রে ময়দা নিন। এবার তাতে তেল ও পানি দিয়ে মাখুন। ময়দার ডো’টি বেশ নরম করতে হবে। ঢাকনা দিয়ে ডো’টি ঢেকে রাখুন। অন্য দিকে চুলায় পাত্র দিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর একে একে পেঁপে কুচি, গাজর কুচি, লবণ, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ৫ মিনিট রান্না করুন। পুর তৈরি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এবার মাখানো ডো হতে সামান্য করে নিয়ে তার ভেতর পুর ভরে মোমো তৈরি করুন। ডুবো তেলে বাদামী করে ভেজে সস-এর সাথে পরিবেশন করুন মজাদার সবজি মোমো।
2719 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy