1 Answers

উপকরণ : আলু ৪-৫টি, ফুলকপি ১ কাপ, গাজর ১ কাপ, বরবটি আধা কাপ, পেঁয়াজ কলি ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৪ টেবিল চামচ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, টোস্ট বিস্টু্কটের গুঁড়া ২ টেবিল চামচ, পাউরুটি ১ পিস, জিরা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ডিম ২টি, ব্রেডক্রাম প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, তেল ভাজার জন্য। প্রস্তুত প্রণালি : সব সবজি ছোট টুকরো করে সেদ্ধ করে সামান্য চটকে নিতে হবে। চটকানো সবজিতে ডিম ও ব্রেডক্রাম ছাড়া সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। এরপর কেকের মতো সেপ করে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবো তেলে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।

2462 views Answered

Next steps