1 Answers

উপকরণ : চিতল মাছের পিঠের ৫-৬ টুকরা, এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, শুকনা মরিচ ৫-৬টি, পেঁয়াজ কুচি ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন ২ কোয়া, রসুন বাটা আধা চা চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, তেল ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ১টি, লবণ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : প্রথমে পাটায় মাছ ছেঁচে কাঁটা বেছে বেটে নিন। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা সামান্য তেলে ভেজে নিয়ে পেস্ট করুন। এরপর মাছের সঙ্গে মেশান। কেকের আকারে বানিয়ে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা হলে ডুবো তেলে ভাজুন। অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। এরপর সামান্য পানি দিয়ে একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিন এবং মসলা কষাতে থাকুন। তারপর কেকটি দিয়ে সামান্য পানিসহ রান্না করুন। তেলের ওপরে উঠে এলে নামিয়ে পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

2507 views Answered

Next steps