1 Answers

যা লাগবে : কোরাল মাছের টুকরা ৩টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাবাবের গুঁড়া মশলা ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পানি ও তেল পরিমাণমতো। যেভাবে করবেন : প্রথমে কোরাল মাছের টুকরো ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিন। তারপর মাছের কাঁটা হাত দিয়ে বেছে তাতে লেবুর রস, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি এবং গরমমশলা গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখুন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মিহি করা পেঁয়াজ ভেজে কোরাল মাছ দিয়ে ঝুরির মতো করে ভেজে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

2867 views