1 Answers
উপকরণ : করলা কুচি ২ কাপ, কাঁচামরিচ ফালি করা ২ কাপ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ, ময়দা/বেসন/চালের গুঁড়া ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে আস্ত করলা ধুয়ে কুচি করতে হবে। কুচি করার পর ধোবেন না। এতে করলার তেতো ভাব বেড়ে যায়। তারপর করলা কুচি তেল ছাড়া সব উপকরণ দিয়ে মেখে নিতে হবে। চালুনি দিয়ে মিশ্রণটিকে ঝেড়ে অতিরিক্ত ময়দা ফেলে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে তাতে মিশ্রণটি দিয়ে সোনালি রঙ হওয়ার আগ পর্যন্ত ঝুরি ভাজি করতে হবে। এরপর গরম মজাদার করলা ঝুরি ভাজি উপভোগ করুন।
2771 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy