1 Answers
উপকরণ
জলপাই আধা কেজি, চিনি ৩ টেবিল চামচ, সিরকা ১ কাপ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ চা চামচ, সোডিয়াম বেনজয়েট সিকি চামচ, সরিষা গুঁড়া ১ চামচ, বিচি ছাড়া মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. জলপাই ভালো করে ধুয়ে গ্রেট করে নিন।
২. ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নিন।
৩. এরপর একটা ছড়ানো ট্রেতে নিয়ে ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দু-তিন দিন রোদে শুকিয়ে বয়ামে সংরক্ষণ করুন।
2591 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy