1 Answers
উপকরণ
জলপাই ১ কেজি, চিনি ২৫০ গ্রাম, সিরকা আধা কাপ, লবণ ১ চামচ, বিটলবণ আধা চামচ, সরিষার তেল ৩০০ গ্রাম, সোডিয়াম বেনজয়েট সিকি চামচ, সিরকা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চামচ, পাঁচফোড়ন বাটা ১ চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আস্ত ১ চামচ, মৌরি বাটা ১ চামচ, ধনে বাটা ১ চামচ।
যেভাবে তৈরি করবেন
১. জলপাই ধুয়ে সিদ্ধ করে পেস্ট করে এক দিন রোদে দিন।
২. এরপর কড়াইতে তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে একে একে সব বাটা মসলা দিন। ৩. ভালো করে কষিয়ে জলপাই, সিরকা, চিনি, লবণ ও বিটলবণ দিয়ে আঁচ কমিয়ে কষান।
৪. আচার তেলের ওপর উঠে এলে সোডিয়াম বেনজয়েট সিরকায় গুলে দিয়ে ভালো করে মেশান।
৫. ঠাণ্ডা হলে বয়ামে রেখে কয়েক দিন রোদে দিন।
2887 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy