1 Answers

যা লাগবে : রুই মাছের পেটি বা বুকের দিকের অংশ ৩০০ গ্রাম, টকদই আধা কাপ, লবণ স্বাদ অনুযায়ী, পুদিনা, ধনেপাতা ও কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ (সব মিলিয়ে), লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরমমশলা গুঁড়া কাবাবের জন্য ১ টেবিল চামচ, অল্প সরিষার তেল মাখানোর জন্য, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কিউব করে কাটা গাজর ১টি, টমেটো ১টি, পেঁয়াজ ৩টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, ক্যাপসিকাম ১টি, লবণ স্বাদ অনুযায়ী এবং কাবাব কাঠি ৫-৬টি। যেভাবে করবেন : প্রথমে রুই মাছের পেটি ধুয়ে পরিষ্কার করে ২ সেমি. চৌকা করে কাটুন। তারপর তাতে সব উপকরণ মাখিয়ে প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, পেঁয়াজ, কাঁচামরিচ ও অন্য সবজি বাদে। এখন কাবাব কাঠিতে মাছের সঙ্গে অন্য সবজি পর্যায়ক্রমে গেঁথে নিয়ে ননস্টিক ফ্রাইপ্যানে অল্প জ্বালে সেঁকে তুলুন। তৈরি হয়ে গেল রুই মাছের কাঠি কাবাব।

2889 views Answered

Next steps