1 Answers
উপকরণ :গরুর/ খাসির মাংসের কিমা- ১/২ কেজি, পিঁয়াজ কুচি- ১/২ কাপ, কাঁচামরিচ কুচি-২ চা চামচ, টমেটো কেচাপ ২ ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, গরম মসলা বাটা ১ চামচ, লেবুর রস-১ চা চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, পাউরুটি ১ পিস, তেল ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, বসেল লিফ ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। প্রস্তুত প্রণালি : দুধে পাউরুটি ভিজিয়ে নরম হলে কিমার সঙ্গে ভালো করে মেখে নিন। এতে বাকি সব মসলা দিয়ে ভালোভাবে মেখে ১ ঘণ্টা রেখে দিন। মুঠি মুঠি করে কাবাব তৈরি করে কাঠিতে গেঁথে নিন। এবার চুলায় কড়াই দিয়ে এতে তেল দিন। তেল ভালো মতো গরম হলে কাবাব লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
2666 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy