1 Answers
উপকরণ : আলু ২৫০ গ্রাম, কিমা ৩০০ গ্রাম, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পানি ও তেল পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, বিস্কুটের গুঁড়া এবং ১টি ডিম [ফেটানো]। প্রস্তুত প্রণালি : প্রথম আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে ভর্তা করে ফেলুন। কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন বাটা, তেল অল্প এবং লবণ ও অল্প পানিসহ কিমা ভুনা ভুনা করে রান্না করে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি এবং গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন। রান্না করা কিমায় আলু ভর্তা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোল গোল চ্যাপটা করে ফেটানো ডিমে মাখিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে গরম গরম ডুবন্ত তেলে ভেজে তুলুন। তারপর পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy