1 Answers
উপকরণ :আলু-আধা কেজি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ। কাঁচামরিচ কুচি (মিহি করে) ১ চা চামচ, লবণ পরিমাণ মতো। ডিম- ১টা, টোস্ট বিস্কুট গুঁড়া করা আধ কাপ, বিট লবণ ১/৩ চা চামচ, তেল (ভাজার জন্য)। প্রস্তুত প্রণালী : প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিন। চুলায় পাতিল চাপিয়ে খানিকটা গরম হলে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ কমিয়ে পেঁয়াজ ভেজে বাদামী করে তুলে রাখুন। কিমা তৈরির প্রক্রিয়া : মাংসের কিমা ২৫০। প্রথমে কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে নাড়ুন। এবার আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ও এলাচ ২টা এবং মাংসের কিমা দিয়ে নাড়তে থাকুন। সামান্য একটু পানি দিন। পানি উঠে শুকিয়ে তেলের উপর উঠলে নামিয়ে রাখুন। ডিমের ওমলেটের কিমা দিয়েও করতে পারেন। এবার আলু চপ তৈরি করুন : আলু ধুয়ে সিদ্ধ করুন। সিদ্ধ আলুর পানি ঝরিয়ে নিন। এবার সঙ্গে সঙ্গেই এ সিদ্ধ করা আলুগুলো চুলায় খালি গরম পাতিলে দিয়ে আলুর গায়ে লেগে থাকা পানি শুকিয়ে নিন। খোসা ছাড়িয়ে আলুগুলো চটকে নিন। এখন পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ গুঁড়া, বিট লবণ, ১ চা চামচ টোস্টের গুঁড়া, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ একসঙ্গে ভালো করে মেশান। এবার এই মিশ্রণটি আলুর সঙ্গে ভালো করে চটকে মেখে নিন। ভালো করে মেশানোর জন্য মলতে পারেন বেশি করে। তারপর মাখানো আলু ১০ ভাগ করে মাংসের ভেতরে আগেই করে রাখা মাংসের কিমার পুর দিয়ে আলুর চাপ ইচ্ছামত বিভিন্ন আকারের (যেমন ডিম্বাকার, গোলাকার) তৈরি করে নিন। দেখবেন কিমার পুর এর উপর যেন আলু দিয়ে ঢেকে দিতে পারেন। এখন কাঁচা চপ ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে তা টোস্টের গুঁড়ায় ছড়িয়ে নিন, তাতে ডিম চুবানো চপের গা শুকিয়ে যাবে। এরপর ডুবো তেলে ভাজুন। এবার টমেটো সস কিংবা চিলি সস সঙ্গে শশা কেটে সাজিয়ে পরিবেশন করুন। টিপস : বেরেস্তা এবং কিমা আপনি আলুগুলো সিদ্ধ করার পর করতে পারেন। অথবা কিমা সবার আগে করে রাখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy