1 Answers
উপকরণ : সেদ্ধ করে কাঁটা বেছে নেওয়া লইট্টা মাছ ১ কাপ, সেদ্ধ চটকানো আলু আধা কাপ, ঝুরি করা গাজর ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব আধা কাপ, ডিম ১টি, পনির ঝুরি এক কাপ, গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস আধা টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, ফিশ সস ১ চা-চামচ, সাদা সস পরিমাণমতো অথবা স্বাদ অনুযায়ী। প্রণালি : বাটিতে মাছ ও আলুর সঙ্গে ঝুরি করা গাজর, গোলমরিচের গুঁড়া, ফিশ সস, লেবুর রস, পেঁয়াজ বাটা, মাখন, লবণ ও আধা কাপ ঝুরি করা পনির দিয়ে মেখে নিন। এবার ডিম দিয়ে মাখান। কাপকেক ডাইসে মাখন মেখে চারপাশে ময়দা ছিটিয়ে নিন। কেক ডাইসের এক-তৃতীয়াংশে মাছের মিশ্রণ দিয়ে চেপে তার ওপর সাদা সসের প্রলেপ এবং ঝুরি করা পনির ছিটিয়ে দিন। একইভাবে আরেক স্তর মাছ, সাদা সস ও পনির দিন। এভাবে সবগুলো ডাইস সাজান। এবার প্রি-হিটেড ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০ মিনিট বেক করুন। নামিয়ে ঠান্ডা হলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। সাদা সস তৈরি উপকরণ : মাখন ১০০ গ্রাম, ঘন দুধ দেড় থেকে ২ কাপ, ময়দা ৩ মুঠ, লবণ সিকি চা-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ। প্রণালি : কড়াইয়ে মাখন দিয়ে ময়দা, লবণ ও গোলমরিচ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ১ কাপ ঘন দুধ দিয়ে ময়দার সঙ্গে মসৃণ করে মেশাতে থাকুন চুলা বন্ধ করে। এবার সসের ঘনত্ব বুঝে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিয়ে সাদা সস তৈরি করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy