1 Answers
উপকরণ : কিমা ২০০ গ্রাম, মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল, ময়দা ২৫০ গ্রাম, পানি প্রয়োজনমতো ও শুকনা করা সিদ্ধ মসুরের ডাল ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দায় স্বাদ অনুযায়ী লবণ। পরিমাণমতো তেল দিয়ে ময়াম দিন। তারপর পরিমাণমতো পানি দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে ডো তৈরি করুন। কিমা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখুন। কিমায় সব উপকরণ দিয়ে রান্না করে নিন [শুকনা করে]। পরে শুকনা করে সিদ্ধ করা মসুরের ডাল ও রান্না করা কিমা এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এখন তৈরি করা ময়দার ডো থেকে পরিমাণমতো গোলা হাতে নিয়ে মাঝখানে গর্ত করে তাতে কিমা ও ডালের পুর ভরে সাবধানে গোল গোল করে পুরির মতো করে বেলে গরম ডুবন্ত তেলে ভেজে তুলুন গরম গরম কিমা পুরি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy