1 Answers

উপকরণ : কাজু বাদাম ১ কাপ, ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, এলাচ গুঁড়া ২টি, হলুদ রং সামান্য, তেল বা বাটার ভাজার জন্য, লবণ সামান্য। প্রণালি : একটি পাত্রে কাজু বাদামগুলো মিহি করে গুঁড়া করে নিন। এবার তাতে ময়দা, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া, হলুদ রং, লবণ ও প্রয়োজনমতো পানি মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। চুলায় কড়াই দিয়ে তা গরম হলে পুরিগুলো মাঝারি আঁচে সেঁকা তেলে ভেজে নিন।

2899 views Answered

Related Questions

Next steps