1 Answers

উপকরণ : মাংস কিমা ২ কাপ, কলমি সোডা ১/২ চা চামচ, পিঁয়াজ কুচি ১/৪ কাপ, সিরকা ১/২ কাপ, লবণ পরিমাণমতো, আদা কুচি ২ টে. চামচ, কাঁচা পেপে বাটা ১ টে. চামচ, জর্দার রং ১/৪ চা চামচ, শুকনা মরিচ ফালি ৪/৫টা, আচার মসলা ২ চা চামচ, রসুন কুচি ১ টে. চামচ, সরিষার তেল ৬ টে. চামচ।

যেভাবে তৈরি করবেন : চর্বি ছাড়া ভালো কোয়ালিটির কাঁচা কিমা নিন। ধুয়ে পানি ঝরিয়ে পেঁপে বাটা, সিরকা, আচার মসলা, কলমি সোডা দিয়ে মাখিয়ে নিন। মৃদু  আঁচে তেল, পিঁয়াজ কুচি ব্রাউন কালার করুন। এবার পাত্রে আদা কুচি, রসুন কুচি, শুকনা মরিচ ফালি দিয়ে মাখানো মাংস দিন। দমে তেলের ওপর ওঠা পর্যন্ত রান্না করুন

2888 views Answered

Next steps