1 Answers

যা লাগবে : আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, দুধ ২ লিটার, খেজুরের গুড় ৫০০ গ্রাম এবং পানি পরিমাণ মতো, লবণ সামান্য।

যেভাবে করবেন : পরিমাণ মতো পানিতে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিন।  আঁচ কমিয়ে চালের গুঁড়া ধীরে ধীরে দিয়ে ভালো করে নাড়-ন। একটু ঠাণ্ডা হলে হাত দিয়ে ভালো করে আটার মতো করে ডো তৈরি করুন।

এরপর হাতের তালুতে শুকনা চালের গুঁড়া নিয়ে মাখানো চালের গুঁড়ার ডো হাতে সরু লম্বা করে অনেকটা সেমাইয়ের মতো করে চুষি তৈরি করুন। দুধ ঘন করে ফুটিয়ে তাতে তৈরি করা চুষিগুলো দিয়ে আবার ফুটিয়ে নিন ১০ মিনিট। দুধ ঠাণ্ডা হলে এতে খেজুরের গুড় দিয়ে সামান্য ফুটিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

2568 views Answered

Next steps