1 Answers

উপকরণ: ময়দা ৪ কাপ, ডিম ১টা, লবণ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, পনিরকুচি ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজন মতো। প্রণালি: ময়দা, চিনি, লবণ, ঘি ও দুধ দিয়ে ময়ান করে ডিম ও পানি দিয়ে ডো বানাতে হবে। এবার ৬টা লেচি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। তারপর টেনে টেনে বড় পাতলা রুটি বেলতে হবে। পনির মিহি কুচি করে রুটির ওপর ছিটিয়ে দিয়ে চারকোণা ভাঁজ দিতে হবে। আবার পনির ছেটাতে হবে। এবার ভাঁজ দিয়ে গোল করে ভাঁজটা নিচের দিকে দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার একটি প্লেটে তেল মাখিয়ে ডোটা হাতের আঙুলে চেপে চেপে গোল পরোটার মতো করে বানাতে হবে। এখন ফ্রাইপ্যানে বাদামি করে ভেজে পরিবেশন। ইচ্ছা করলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করেও এই পরোটা বানানো যায়।

2949 views Answered

Next steps