1 Answers
উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে পরোটার মতো করে বেলে নিন। চুলায় তাওয়া দিয়ে তাতে পরোটা সেঁকে নিন। তারপর ২ চা চামচ ঘি দিয়ে ভাজুন। গরম গরম পরিবেশন করুন মজাদার তাল পরোটা।
2866 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy