1 Answers
উপকরণ : পনিরের জন্য দুধ ২ লিটার, লেবুর রস ৪ টেবিল চামচ। প্রণালি : দুধ চুলায় দিয়ে ফুটাতে হবে। দুধ ফুটে উঠলে লেবু দিয়ে ছানা বানাতে হবে। তুলে ভেজা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। ছানার পানি ঝরে গেলে ছানা টুকরা করে ডুবোতেলে বাদামি রঙ করে ভেজে উঠতে হবে। গরম পানিতে সামান্য হলুদ গুলিয়ে ছানার টুকরাগুলো ১০ মিনিট ভিজিয়ে রেখে চিপে উঠাতে হবে। উপকরণ : পালং শাক ১/২ কেজি, রসুন ৩ কোয়া, হিং সামান্য, ক্রিম ১/২ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ। প্রণালি : পালং শাক টুকরা করে পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে ৮ মিনিট চুলায় রেখে পানি ঝরিয়ে বরফ পানিতে ১০ মিনিট রেখে পানি ঝরাতে হবে। প্যানে তেল গরম করে রসুন, হিং ও হলুদ দিয়ে পালং শাক দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করে পনির টুকরো দিতে হিবে। ৩ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy