1 Answers

যা লাগবে : পালং শাক ৫০ গ্রাম, পনির চার কোনা করে কাটা ২ কাপ৷ পেঁয়াজ কুচি ১ টে: চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, আদা ও রসুন একত্রে বাটা ১/২ চা চামচ, তেল ৪ টে: চামচ, কাঁচামরিচ ২/৩টা, লবণ ও পানি পরিমাণ মতো৷ যেভাবে করবেন : পনিরের টুকরোগুলো অল্প তেলে হালকা ভেজে নিন৷ এবার পেঁয়াজ কুচি বাকি তেলে দিয়ে নরম হলে তাতে হলুদ ও আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে পালং শাক দিয়ে দিন৷ নরম হয়ে এলে অল্প পানি ও পনির দিয়ে নেড়ে ঢেকে ৩/৪ মিনিট রান্না করুন৷ লবণ দিন অল্প, ঝোল কমে সমান হলে তাতে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন৷

2879 views

Related Questions