1 Answers
যদি C:\Windows ফোল্ডারে কোন শর্টকাট তৈরী করেন বা কপি করেন, যেমন Firefox নামে ফায়ারফক্সের একটি শর্টকাট কপি করলেন, তাহলে Start>Run এ গিয়ে Firefox টাইপ করে OK করলে ফায়ারফক্স চালু হবে, যা কিছু ক্ষেত্রে সুবিধাজনক হতে পারে। কিন্তু আবার যদি শর্টকাটের নাম দুই বা ততোধিক হয়, তাহলে কোলন (“ “ ) ব্যাবহার করে যেমন “Mozilla Firefox” টাইপ করেই ফায়ারফক্স রান করা যাবে । কিন্তু আমরা এই কাজটি বাংলায় করব। ধরে নিলাম কম্পিউটারে সঠিক নিয়মে বাংলা সেটআপ করা আছে। কিন্তু এই কাজটির জন্য http://www.omicronlab.com/tools/font-fixer.html ও http://www.omicronlab.com/bangla-fonts.html ফন্ট প্রয়োজনীয়। Font Fixer লেখা বড় করবে এবং আমার জানামতে Siyam Rupali রান ডায়ালগ বক্সের জন্য সবচেয়ে বড় ফন্ট। তাই Font Fixer এর সাহায্যে Siyam Rupali কে 'Fix It” করে কম্পিউটার রিস্টার্ট দিন। (এক্ষেত্রে বলে রাখি, সিয়াম রুপালী ফন্টটি অন্যান্য যেকোন ফন্ট এর চেয়ে ভালো। আর ফন্ট ফিক্সার এর মাধ্যমে এটি আপনার পিসির যেকোন অংশের বাংলা লেখাকে চোখে দেখার মত আকৃতি দান করবে।) এখন পরীক্ষামুলকভাবে আগের মত ফায়ারফক্স দিয়েই শুরু করা যাক। ফায়ারফক্সের একটি শর্টকাট C:\Windows ফোল্ডারে কপি করুন এবং http://www.omicronlab.com/avro-keyboard-download.html এর সাহায্যে বাংলায় রিনেম করে নাম দিন “ফায়ারফক্স” । এখন Start>Run এ গিয়ে “ফায়ারফক্স” টাইপ করে ওকে বা এন্টার করুন, দেখবেন ফায়ারফক্স চালু হয়েছে। কিন্তু আপনি যদি রিনেম করে দুই অক্ষরের ' মোজিলা ফায়ারফক্স ' ব্যাবহার করেন তাহলে কোলন ব্যাবহার করুন ( “মোজিলা ফায়ারফক্স” )। এভাবে অন্যান্য যেকোন প্রোগ্রামকে একই ভাবে রিনেম করে C:\Windows এ পেস্ট করে দিলে আপনি সেসব প্রোগ্রাম রান করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy