সম্পর্ক মেনে নেওয়ার জন্য মেয়ের বাবাকে কিভাবে রাজি করানো যায়?
আমি একটা সম্পর্কে জড়িয়ে আছি। আমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। মেয়েটার পরিবারের সবাই মেনে নিয়েছে শুধুমাত্র মেয়ের বাবা ছাড়া। মেয়েটার বাবাই পরিবারের সব যা বলে তাই করে। মেয়েটা আমাকে ছাড়াও থাকতে পারবে না পরিবারকে ও ছেড়ে থাকতে পারবে না। আমি এবং মেয়েটার ভাইয়া ও আম্মু কোনভাবেই মেয়ের বাবাকে রাজি করাতে পারছি না।
2 Answers
আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে মেয়ের বাবার কাছে যান এবং মেয়ের বাবা কে ভালো করে বুঝিয়ে বলুন যে আপনি তার মেয়েকে পছন্দ করুন এবং ভালোবাসুন। মেয়ের বাবার সামনে এরকম যুক্তি উপস্থাপন করুন যে আপনার কাছে তার মেয়ে বিয়ে দিলে আপনি তার মেয়েকে অনেক সুখে রাখবেন। আশাকরি হয়ত ভালো করে বুঝিয়ে বললে মেয়ের বাবা রাজিও হতে পারে।
আপনি মেয়ের বাবার এমন বিশ্বস্ত লোক/বন্ধুগুলো খুঁজে বাহির করুন,যার /যাদের কথা মেয়ের বাবা চোখবুঁজে বিশ্বাস করে,কিংবা সম্মান করে এমন৷আপনিও তাদেরকে সম্মান করুন,এমন একজনকে খুঁজে বাহির করুন যাকে আপনি অথবা সবাই মিলে আপনার কথা বুঝাবেন৷ সে যখন বুঝবে, বলবেন -তার বন্ধু মানে-মেয়ের বাবাকে একটু বুঝাতে হবে,এবং রাজি করাতে হবে৷এবং আপনি যতদিন না মেয়ের বাবা রাজি হচ্ছে ততদিন কোন অন্যায় কাজে জড়িয়েছেন এমন যেন তার কানে না যায়৷ চলাফেরায় আদাব বজায় থাকে৷ তার এবং আপনার কাছের মানুষগুলোর সাথে ভাল ব্যাবহার করুন৷ অধিকাংশ সময় এমন হয় যে মেয়ের বাবা ভিতরে ভিতরে হবু মেয়ের জামাই এর খবর নেই , নিকটস্থ মানুষদের কাছ থেকে৷ আপনি যদি তার পরীক্ষায় পাশ করেন, হতে পারে কিছুদিন পর সে নিজ থেকেই রাজির কথা বলবে৷ সুখী হোন৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy