যোনাঙ্গে চুলকানি হচ্চে মনে হয় একটু একটু চুলকায় আমি চুলকায়না কিভাবে যোনাঙ্গে জীবানুমুক্ত রাখব?
2 Answers
প্রতিদিন গোসল করবেন,ঢিল পেন্ট পরবেন,যেদিন চুলকাবে সেদিন পেভিসন ক্রিম লাগাবেন রাতে,, ধন্যবাদ,
যৌনাঙ্গের চুলকানি বা হওয়ার অন্যতম কারণ। সাধারণত Candida Albicans, এই ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাকলোব্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু এন্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্থ থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, ফলে ঈস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়।
এর জন্য কিছু নিয়ম মেনে চলবেন যেমন :-
- . রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- .সহবাসের সময় কনডম ব্যবহার করুন।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- সহবাসের পর যৌনাঙ্গ ভাল ভাবে পরিষ্কার করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- সহবাসের পর প্রসাব করুন।
- একাধিক ব্যক্তির সাথে যৌন সহবাস পরিত্যাগ করবেন
- নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যান। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে। আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে জানাবেন বা আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy