1 Answers
সবার ভালোবাসা পেতে চাওয়া ব্যাপারটা আমার কাছে দুই নৌকায় পা দেওয়ার মতো। দুই নৌকায় পা দেওয়ার পরিনতি কি; তা হয়তো জানেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের মানুষের সাথে উঠাবসা করি। তারা সবাই একে অন্যের থেকে আলাদা। তাদের চিন্তা ভাবনা একে অন্যের থেকে আলাদা। এমন অবস্থায় সবার ভালোবাসা পেতে গেলে সবার মন জুগিয়ে চলতে হবে৷ এটা কি আদৌও সম্ভব? - নাহ মোটেও সম্ভাব নয়। কারণ দেখা যাবে যে- একজনের কাছে যে কাজ টা ভালো; অন্যজনের কাছে সে কাজটা খারাপ। তাহলে আপনি কোন কাজটা কাজটা করবেন? একসাথে ভালো খারাপ দুইটা করা তো আর সম্ভব নয়। এক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আপনি করুন। কারো মন জুগিয়ে চলতে হবে না। যখন মানুষ দেখবে- আপনি ভালো কাজ করছেন। সত্যের পথে আছেন তখন ভালো মানুষরাই আপনাকে ভালোবাসবে। আর যারা আপনার ভালো কাজে সন্তুষ্ট না; তাদের কথা আপাতত ভাবার দরকার নেই...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy