1 Answers
১. আপনি আপনার অবস্থান উল্লেখ করেননি। ২. তার পরও বলছি, আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই যেখানে রেলওয়ে সুবিধা বিদ্যমান, সেখান থেকে আপনি রেলে (ইন্টার সিটি) উঠে ঢাকা বিমান বন্দর রেল স্টেশনে নেমে আবার সেখান থেকে বাসে চেপে কিংবা কোন থ্রি হুইলারে চেপে আপনি ঢাকা ক্যন্টনমেন্ট পৌছাতে পারেন। ৩. তবে আপনি যদি কোন লোকাল ট্রেনে চড়েন, তবে আপনি সরাসরি ঢাকা ক্যন্টনমেন্ট রেল স্টেশনে নেমে ঢাকা ক্যন্টনমেন্ট পৌছাতে পারেন। ৪. আর আপনি যদি ভারত থেকে ট্রেনে বাংলাদেশে আসেন তবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে চেপে সরাসরি ঢাকা ক্যন্টনমেন্ট রেল স্টেশনে নেমে ঢাকা ক্যন্টনমেন্ট পৌছাতে পারেন। ৫. ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন সময় তুরাগ নামক একটি ট্রেন ছেড়ে জয়দেবপুর আবার জয়দেবপুর থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাতায়াত করে থাকে। আপনি যদি ঢাকার ভেতরে অবস্থান করে থাকেন তবে এই ট্রেন ব্যবহার করে সহজেই ঢাকা ক্যন্টনমেন্ট রেল স্টেশনে নেমে ঢাকা ক্যন্টনমেন্ট পৌছাতে পারেন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy