6 Answers
আপনি ব্যায়াম করেন তাহলে আলসেমি দূর হয়ে যাবে বা আপনি জিমে যান তাতেও আপনার আলসেমি দূর হবে।আপনি রোজ yoga করতে পারেন।
2955 views
Answered
আপনি নিয়মিত পুষ্টিকর খাবার দুধ, ডিম, কলা খান। পর্যাপ্ত পরিমানে পানি পান করুন এবং রাতে আন্তত ৮ ঘন্টা ঘুমান। হামদর্দ কম্পানির সিনকারা সিরাপটি সেবন করতে পারেন।
2955 views
Answered
অনেক ক্ষেত্রে দেখা যায় আলসেমি একটি বংশগত রোগ। পরিবারের লোকজনের মধ্যে আলসেমির লক্ষণ থাকলে আপনার মধ্যেও তা আসতে পারে। আবার অনেক সময় শারীরিক দূর্বলতার কারণেও আলসেমি দেখা দিতে পারে। অন্যদিকে যারা একটু তুলনামূলক ফ্যাট তারাও আলসেমিতে ভুগে থাকেন। মনস্তত্ত্ববিদদের মতে, আলসেমি ব্যাপারটা মূলত একটা বিদঘুটে মনের ভাব। অলস হওয়ার প্রশ্রয় একবার পেয়ে বসলে আলসেমি জিনিসটা স্বভাবে দাঁড়িয়ে যায়। তাই এটা কাটিয়ে উঠতে প্রথমেই যেটা দরকার তা হলো মনের জোর এবং নিজের কর্মক্ষমতার ওপর বিশ্বাস। ‘আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এখন না, থাকুক। ওটা পরে করব। এখন একটু ঘুমিয়ে নিই।’ এ ধরনের মনোভাবকে ইচ্ছা করলেই দূর দূর করে তাড়িয়ে দেয়া যায়। পুরো ব্যাপারটা আসলে নির্ভর করছে আপনার ওপর। আলসেমি আর না- অনেকক্ষণ পরিশ্রম করার পর খুব বেশি ক্লান্তিবোধ করলে হাতের কাজ রেখে একটু বিশ্রাম নিতে পারেন, শরীরটাকে এলিয়ে দিতে পারেন বিছানায়। তবে প্রতিদিন এটা করলে ধরে নিতে হবে আপনি ভারি অলস, এতে আপনার পড়াশোনার যথেষ্ট ক্ষতি হবে। এর প্রভাব পড়বে আপনার ভবিষ্যৎ জীবনে। আমাদের এই ছোট্ট জীবনে করার মতো কাজ অনেক কিন্তু সময় খুব কম। তাই আলসেমি করে সময় নষ্ট করলে এক সময় পস্তাতে হবে। শরীরকে তো একটু-আধটু প্রশ্রয় দেবেন। তবে সেটা খুব বুঝেশুনে। কথায় বলে, শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। সময় নষ্ট করাকে প্রশ্রয় দিলে আলসেমি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আবার মনের জোরে যদি কাজে নেমে পড়তে পারেন, তাহলে দেখবেন আলসেমি কোথায় পালাবে। আলসেমি শুধু পড়াশোনা বা ক্যারিয়ারের ক্ষতি করে না, ক্ষতি করে সম্পর্কেরও। আলসেমির কারণে নষ্ট হয়ে যেতে পারে কোনো মধুর সম্পর্ক। কারও সঙ্গে দেখা করার সময় যদি আলসেমি করে নির্দিষ্ট সময়ের পর স্পটে যান, তাহলে প্রিয়জনের গোমড়া মুখ দেখা অনেকটাই নিশ্চিত। আর এভাবে একাধিকবার হলে তো কথাই নেই। একেবারে সম্পর্কের সাড়ে সর্বনাশ! তাই সাবধান। কেউ কিছু করছে না। আমি কী করব? এসব ভেবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনাকে এগিয়ে যেতে হবে নিজের জন্য। এগিয়ে যেতে হবে নিজের শক্তিতে। যদি অসুস্থতা আপনার আলসেমির কারণ হয়, তাহলেও ঘাবড়ে যাবেন না। কোনো কাজ করতে চাইলে নিজেকে নিজে উৎসাহ দিন। মনে করবেন, একবার একটা সুযোগ হাতছাড়া হলে দ্বিতীয় সুযোগ কবে পাবেন তার ঠিক নেই। তাই অলসতা কাটিয়ে নতুন উদ্যম ও উৎসাহে জেগে ওঠেন এখনি। দেখবেন, আপনার সামনে দাঁড়িয়ে আছে নতুন এক পৃথিবী।
2955 views
Answered
খেলা ধুলা করতে পারেন যে কোনো কাজ করতে পারেন সিনকারা ঔষধ টি খেতে পারেন দুর্বল জন্য
2955 views
Answered
সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে । ব্যায়াম করতে হবে । স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখবেন ।
2955 views
Answered