সকালে ঘুম থেকে উঠে আমার চোখ ও মাথা থেকে ঘুম ঘুম ভাবটি ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনা। যার প্রভাব পড়ে আমাদের কর্মমুখর দিনের উপর। তাই সকালে ঘুম ঘুম ভাব বা মর্নিং সিকনেস কাটিয়ে তোলা বা এটি সহজেই দূর করার কৌশল জানতে চাই?
2769 views

1 Answers

আদা

সকালের ঘুমের আলসেমি তাড়াতে ও আমাদের দেহে কর্ম চাঞ্চল্য ফিরিয়ে দিতে আদা অত্যন্ত সুপরিচিত ও কার্যকরী প্রাকৃতিক উপাদান। শুধুমাত্র এক কাপ আদা চা ই আপনার সকালটা চনমনে করে তুলতে সক্ষম। আদা চায়ে স্বাদ ও মিষ্টতা বাড়াতে আপনি চাইলে যোগ করতে পারেন একটু লেবু রস ও সামান্য কয়েক ফোঁটা মধু। তবে অনেক সময় আদা গর্ভবতী নারীদের জন্য কিঞ্চিৎ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই গর্ভবতী মায়েরা এই পদ্ধতি অনুসরণ না করাই ভালো।

পুদিনা

মর্নিং সিকনেস বা সকালের ঘুমজনিত আলসেমি দূর করতে আরও একটি ভালো উপায় হচ্ছে পুদিনা পাতা চা। সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার প্রতিদিনের পানীয় চায়ের স্থলে যদি পুদিনা পাতা সমৃদ্ধ এক কাপ চা পান করেন তাহলে নিমেষেই আপনার সব অবসাদ কেটে যাবে আর শরীর ঝরঝরে হয়ে উঠবে।

লেবু

সামান্য গরম পানিতে আপনি যদি লেবুর রস মিশিয়ে পান করেন আপনার সারারাতের ঘুমের আলসেমি এক ঝটকায় শেষ হয়ে যাবে। অনেকের সকালে ঘুম থেকে উঠেই বমি বমি ভাব হয় বা গা গুলায়। যাদের এই সমস্যা হয় তারা যদি সকালে এক কাপ লেবু চা পান করেন তাহলেই আপনার এই সমস্যা চলে যাবে।

লবঙ্গ

সকালে অনেকের মাথা ধরা বোধ হয় আবার কারও কারও মাথা যন্ত্রণাও দেখা দেয়, এই সব মর্নিং সিকনেসের অন্যতম একটি সহজ সমাধান হলো মুখের মধ্যে একটা কি দুইটা লবঙ্গ ফেলে চিবানো। অথবা আপনি লবঙ্গ পানিতে সিদ্ধ করে সেই পানিও পান করতে পারেন। দেখবেন মাথা ধরা বা মাথা যন্ত্রণা সেরে যাবে।

ডালিম

আপনার সারাদিন কর্মময় ও প্রাণোচ্ছল করে তুলতে সকালে নাশতার সাথে একগ্লাস ডালিমের জুস পান করতে পারেন। শুধুমাত্র একগ্লাস ডালিমের জুস আপনার সকালের ঘুম ঘুম ভাব কাটিয়ে তুলে আপনাকে উপহার দেবে একটি সুন্দর আর পরিপূর্ণ আনন্দময় দিন।

আলুর চিপস

হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। আলুর চিপস সকালের অসুস্থভাব কাটিয়ে তুলতে খুব উপকারি একটি খাবার। সকালের বমি বমি ভাব কাটিয়ে তুলতে সকালে আপনি খাবারের তালিকায় আলুর চিপস রাখতে পারেন। এটি খাওয়ার ফলে আপনার মুখে যে লালা উৎপন্ন হয় তাতে বমিভাব হ্রাস পায়।

গরম পানির গোসল

সকালে যারা চাকরী বা অন্য যেকোন উদ্দেশ্যতে বাড়ি থেকে বের হন তারা প্রায় সবাই গোসলটা সেরেই বের হন। আর সেই গোসল যদি করতে পারেন মৃদু গরম পানি দিয়ে তাহলে রাতের ঘুমের রেশ বা মর্নিং সিকনেস আপনাকে কোন ভাবেই আক্রান্ত করতে পারবেনা।

অনেক সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ করার ফলে আমরা সকালে বিছানা থেকে উঠতে আলসেমি বোধ করি। তাই সকালটা সুন্দর আর চনমনে করে তুলতে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

2769 views

Related Questions