1 Answers

ওজন কমাতে সকালের নাশতায় কার্বোহাইড্রেট না খেয়ে প্রোটিন জাতীয় খাবার খান। সকালে প্রোটিন জাতীয় খাবার খেলে সারাদিন পেট ভরা থাকবে। তবে খেতে হবে কম। ফলে ওজনও থাকবে নিয়ন্ত্রণের মধ্যে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের তুলনায় সকালে নাশতায় প্রোটিন জাতীয় খাবার ওজন কমাতে দারুণ সহায়ক। সকালে নাশতায় ডিম, সসেজ, বেকন পেট ভরিয়ে রাখে অনেকক্ষণ। ফলে সারাদিনে বেশি খাওয়ার প্রবণতা কমে যায়। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের একটি গ্রুপের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, সকালের নাশতায় কার্বোহাইড্রেটের আধিক্য থাকলে খুব তাড়াতাড়ি আবার খাওয়ার প্রয়োজন দেখা যায়। অন্যদিকে, প্রোটিন পূর্ণ নাশতা দুপুরের কার্বোহাইড্রেট পূর্ণ লাঞ্চের তুলনায় অনেক বেশি কার্যকর কিন্তু কম ওজন বর্ধক। নাশতায় ৩৫ গ্রাম প্রোটিন সারাদিনের অনেকটা সময় শরীরের স্বাভাবিক পুষ্টির জোগান দেয়। কিন্তু কার্বোহাইড্রেট পূর্ণ খাবার খাওয়ার কিছু পরেই বার বার খিদে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। ফলে বাড়ে অতিরিক্ত খাওয়ার প্রবণতা। পরিণতিতে পাল্লা দিয়ে বাড়ে ওজন।

2922 views Answered

Related Questions

Next steps