'মুখের ড্রাই ভাব' দূর করবো কিভাবে?
আমার বয়স ১৯।
আমার আগে মুখে অনেক ব্রণ আর ব্রণের দাগ হতো।নিকটের একজনের পরামর্শে রেমি স্পট ক্লিনার ক্রিম ব্যবহার করি।আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি/পাচ্ছি।এখন লক্ষ করছি আমার মুখের ত্বকটা ড্রাই হয়ে গেছে।এটার জন্য কি করবো দয়া করে বলুন!!!
2972 views
3 Answers
নিয়মিত হলুদসহ লেবুর রস লাগান (রাতে)। ভালো কোনো পেট্রোলিয়াম জেলি লাগালে উপকার হয়।
2972 views
Answered
আপনি নিচের প্যাকগুলো ব্যবহার করতে পারেন:
- এক টেবিল চামচ মধু হাতে নিয়ে মুখে ম্যাসাজ করুন ২০-২৫ মিনিট। পরে মুখ ধুয়ে ফেলুন পানি দিয়ে। মুখে কোনো ধরনের প্রসাধনী লাগাবেন না।সকালে উঠে সাধারণভাবে মুখ ধুয়ে ময়সচারাইজার লাগান।
- অলিভ অয়েল সরাসরি মুখে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার প্রতিদিনকার ব্যবহৃত লোশনের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন।
- অর্ধেকটা কলা এবং চার টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
2972 views
Answered
গোলাপের কয়েকটি পাপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রেখে আধা ঘণ্টা পর পেষ্ট করে নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ভাল ফল পাবেন।
2972 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy