আমি ৯ম শ্রেণিতে পড়ি।পরশু আমার বাংলা পরীক্ষা।এখন কিভাবে পড়লে,আমি সব সৃজনশীল প্রশ্ন লিখতে পারব,কোনরকম সমস্যা ছাড়া?
একথাই আমাকে সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য অধ্যায়ের কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে।
2735 views
1 Answers
আপনি প্রশ্নে উল্লেখ করেছেন আপনার পরীক্ষা আগামী পরশু । অর্থাৎ আপনার হাতে সময় আছে মাত্র একদিন । আসলে সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় বুঝে বুঝে পড়লেই হয় ।
এখন যেহেতু হাতে সময় খুব কম সেহেতু আপনি আপনার বাংলা নোটবুক থেকে প্রতিটি অধ্যায়ের সারাংশ ভালো করে বুঝে পড়ুন । লেখক এবং কবিদের নাম ভালোভাবে মুখস্ত রাখেন । কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো পড়বেন ।
এবং সর্বশেষে প্রতিটি অধ্যায় থেকে একটা করে প্রশ্ন উত্তর দেখে যাবেন এতে করে আপনার ধারণা আসবে কিভাবে লিখতে হয় ।
আপনি বলেছেন আপনি নবম শ্রেণীতে পড়েন । সে অনুযায়ী এখন প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা । তাই আপনি আপনার বইয়ের প্রথম ছয় সাতটা করে গল্প এবং কবিতা পড়বেন । সব থেকে ভালো হয় আপনি আপনার স্কুলে গিয়ে স্যারের কাছ থেকে সাজেশন নিন ।
2735 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy