মুখের বড় তিল কিভাবে দূর করব?
4 Answers
লেজার দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার স্কিন প্রদাহ বেড়ে যেতে পারে। স্কিন রাফ হয়ে যাবার সম্ভাবনা বেশি। চর্ম চিকিৎসক এর পরামর্শ নিয়ে আপনার স্কিন টাইপ শনাক্ত করে লেজার করতে পারেন। আপনি তিলের জায়গায় রসুন বেটে সেই রস লাগিয়ে রাখুন সারারাত,সকালে ধুয়ে ফেলুন।আপনি হোমিও চিকিৎসক এর পরামর্শ নিতে পারেন।
আপনি আগে ঘরোয়া পদ্ধতি তে করে দেখুন যদি কাজ না হয় তখন লেজার দিয়ে চেষ্ঠা করবেন । তিল দূর করতে করণীয় ঘরোয়া পদ্ধতি: ১. তিন চা চামচ দই, এক চা চামচ ময়দা এক সাথে মিশিয়ে পেষ্ট তৈরী করে ১০-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের কালো দাগ ও তিল আস্তে আস্তে হালকা হয়ে আসবে। ২. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস এ সাথে মিশিয়ে ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে করেও কাজ হবে। ৩. কাঁচা হলুদ, দুধ, মধু ও তিলের তেল এক সাথে অল্প আচেঁ জ্বাল দিয়ে আঠালো হয়ে এলে নামিয়ে ছেঁকে আঠালো তরল অংশটুকু ফ্রিজে রেখে দিন। প্রতিদিন বাইরে থেকে ফিরে এটি ব্যবহার করুন। ৪. মসুড়ের ডালের বেসন, মধু ও তিলের তেল এক সাথে পেষ্ট করে ত্বকে লাগালেও রোদে পোড়া দাগ দূর হয়। ৫. নিম পাতার রস, পাতি লেবুর রস, মুলতানী মাটি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। চোখ বাদে মুখের বাকি অংশে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৬. ময়দা গরম পানিতে গুলে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে ঠান্ডা করে ত্বকে লাগালে ত্বকের কালো তিল আস্তে আস্তে হালকা হয়ে যাবে। ৭. মধু, লেবু, গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। প্রতিদিন এই প্যাকটি মুখে লাগালে কাজ হবে। ৮. একটি ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল, তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তারপর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আধা ঘন্টা পর অবশ্যই আবার ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিতে হবে। ৯. এক চা চামচ শুকনা হলুদের গুড়ার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পেষ্ট তৈরী করে তিল বা কালো দাগের উপর আঙ্গুল দিয়ে লাগান; শুকিয়ে গেলে ভালো ভাবে ধুয়ে ফেলুন। এতে পুরোপুরি ভাবে দাগ দূর হবে। ১০. দারুচিনি গুড়া করে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ গুড়া ভিজিয়ে রাখুন। প্রতিদিন সকালে এই পানি দিয়ে মুখ ধুলে মুখের দাগ আস্তে আস্তে কমে আসে। (সংগৃহীত)
- একটি ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ মধু, তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তারপর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
-
এক চা চামচ শুকনা হলুদের গুড়ার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পেষ্ট তৈরী করে তিল বা কালো দাগের উপর আঙ্গুল দিয়ে লাগান; শুকিয়ে গেলে ভালো ভাবে ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy