মুখের কালচে ভাব দুর করব কিভাবে?
আমি কয়েকদিন রোদের মধ্যে কাজ করলে চেহারা একদম কালো হয়ে যায়। এখন এই কালো ভাব দূর করব কিভাবে?
2933 views
6 Answers
- আলুর রস এবং গোলাপজল পেস্ট করে রাতের বেলা মুখে লাগান এবং ২০মিনিট পর ধুয়ে ফেলুন।
- শসার রস লাগাতে পারেন।
- বাইরে থেকে আসার পর মুখে মধু ম্যাসাজ করবেন এবং ৫মিনিট ম্যাসাজের পর ধুয়ে ফেলবেন এবং ৩-৪ ঘণ্টা অন্য ক্রিম লাগাবেন না।
- এলোভেরার জেল ব্যবহার করুন দিনে দুইবার।
2933 views
Answered
ময়দা এবং অলিভ ওয়েল দুই চা চামচ ময়দায় আধা চা চামচ অলিভ ওয়েল দিয়ে পেস্ট তৈরি করুন। মুখের ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভাল ফল পাবেন।
2933 views
Answered
কাচা হলুদ বাটা ১চামচ, চন্দনের গুরা হাপচা চামচ, সাথে লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটা লাগানোর পর শুকিয়ে গেলে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে ২/১ দিন পর পর ব্যাবহার করুন আশা করি সুফল পাবেন।
2933 views
Answered
- কলা ব্লেন্ড করে লেবু ও মধু একসাথে মিশিয়ে মুখে লাগান।
- শশা পেস্ট মুখে ম্যাসাজ করুন।
- পুদিনা পাতার রস মুখে ম্যাসাজ করুন।
- দুধ তুলায় লাগিয়ে পুরো মুখ মুছে ধুয়ে ফেলুন।
- অ্যালোভেরা জেল মুখে লাগান।
- আলু ব্লেন্ড করে মুখে লাগান।
2933 views
Answered
আপনার ত্বকের রোদে পোড় দাগ দূর করার জন্যে নিচের ইপায় অবলম্বন করতে পারেন
- দইয়ের সঙ্গে বেসন এবং হলুদ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে স্নান করার কমপক্ষে দু’ঘণ্টা লাগিয়ে নিন। তারপর ধুয়ে নিন।
- এক টেবিল চামচ, টমেটোর রস এক চা চামচ, শশার রস এক চা চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
- টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে পিঠে লাগান। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।
2933 views
Answered
আপনি টমেটোর রস নিয়ে কাচা দুধের সাথে মিশিয়ে মুখে দিলে আপনার মুখের কালচে ভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে।
2933 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy