কিভাবে পড়াশোনা করলে আমার বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে ঘুরিয়ে নিতে পারবো?
আমি 2020 সালের একজন এইচএসসি পরীক্ষার্থী। অর্থাৎ বর্তমানে বিজ্ঞান বিভাগে এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি। সামনে মাস তথা এপ্রিলের 17 তারিখ থেকে আমার কলেজে ইয়ার চেইঞ্জ পরীক্ষা। ফার্স্ট ইয়ারের শুরু থেকে এই পর্যন্ত তেমন কিছুই পড়া হয়নি। শুধু আইসিটি বইটা মোটামুটি ভালোভাবেই প্রায় শেষ। ইংরেজিতে A+ নিয়ে খুব একটা চিন্তা নাই। কারণ একমাত্র এই বিষয়টাই তুলনামূলকভাবে ভালো পারি। বাংলা প্রথম পত্র অর্ধেক পড়া আছে। দ্বিতীয় পত্র এখনো শুরু ই করিনি । পদার্থবিজ্ঞান এবং রসায়ন দুইটারই প্রথম পত্র কোনোমতে শেষ হইছে কিন্তু খুব ভালোভাবে না। প্রাইভেটে দুইটারই দ্বিতীয় পত্র শুরু করে দিছে ইতোমধ্যে। জীববিজ্ঞান আর গণিতের অবস্থা খুবই খারাপ। গণিত ভেক্টর, ম্যাট্রিক্স আর ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতি ছাড়া কিছু পারি না বললেই চলে। দ্বিতীয় পত্র তো শুরুই করিনি এখনো। জীববিজ্ঞানও তাই। একটা অধ্যায়ও ভালোভাবে পড়া নেই। এমাতাবস্থায় নতুন করে পড়া শুরু করলে কি শেষ করতে পারবো? বিশেষ করে গণিতে আমি খুবই দূর্বল। নতুন করে অংক করা শুরু করলে টেস্ট পরীক্ষার আগে কি শেষ করা যাবে? পদার্থবিজ্ঞান রসায়ন ও যদি নতুন করে শুরু করি টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারবো কি? মোটকথা বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে ঘুরিয়ে নিতে নিজেকে নির্ধারিত সময়ের মধ্যে সব বিষয়ের জন্য নতুনভাবে প্রস্তুত করতে চাইলে সেটার সম্ভবনাই বা কতটুকু? আর আমার প্রত্যেকটা বিষয়ে বর্তমান যে অবস্থা তাতে নিজেকে পরিবর্তন করে এইচএসসিতে A+ পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? খুবই টেনশনে আছি। যথাযথ উত্তর এবং পরামর্শ দিলে চিরকাল কৃতজ্ঞ থাকব।
1 Answers
অাপনার এইচএসসি ফাইনাল শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি এবং টেস্ট পরীক্ষা শুরু হতে প্রায় সাত মাসের মত সময় বাকি অাছে। এখন থেকে নতুন করে সব বই পড়া শুরু করেও সাত মাসে সব বই শেষ করতে পারবেন তবে এর জন্য অাপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। টেস্ট পরীক্ষার অাগে সব পড়া শেষ করতে চাইলে আপনার উপর অনেক চাপ পড়বে। আমার মনে হয় নিজের উপর এত চাপ দেওয়া ঠিক নয়। টেস্ট পরীক্ষায় কোনমতে পাশ করলেই এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু আপনার এখন খারাপ অবস্থা তাই টেস্ট পরীক্ষায় A+ পেতেই হবে অথবা টেস্ট পরীক্ষার আগে সব বই শেষ করতেই হবে এমন মনোভাব পরিহার করুন। টেস্ট পরীক্ষার অাগে কমপক্ষে ৭৫ শতাংশ পড়া শেষ করে ফেলুন। টেস্ট পরীক্ষার পরও কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য হাতে চার মাস সময় পাবেন। টেস্ট পরীক্ষার পর তিন মাসে বাকি ২৫ শতাংশ পড়া শেষ করে ফেলুন এবং বাকি এক মাসে পুরা বই রিভিশন দিন। তাই এখন থেকে রুটিন তৈরি করে কোমর বেঁধে পড়াশুনায় নেমে পড়ুন। এখন থেকে যদি রটিন মাফিক পড়াশুনা শুরু করেন,তাহলে এইচএসসি ফাইনাল পরীক্ষায় A+ পাবেন ইনশাঅাল্লাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy