আমি কিভাবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবো?
1 Answers
আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। আপনি হয়তো পড়াশুনার ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়েছেন, তাই বলে জীবনে ব্যর্থ হয়ে যান নি। যারা পরীক্ষা দিয়েছে আর ভালো রেজাল্ট করেছে, তারাই সত্যিকারের সফল নয়। বরং যারা তাদের জীবনকে সুন্দর ও সুষমামন্ডিত করতে পেরেছে, তারাই সত্যিকারের সফল। কেউ লেখাপড়া করে ভালো চাকরি করে, আবার কেউ লেখাপড়া না করেও ভালো ব্যবসা করে। কেউ লেখাপড়া করে সফল, আবার কেউ লেখাপড়া না করেও সফল। আপনার লেখাগুলোতে (প্রশ্নের ব্যাখ্যায়) কাব্যিক ভাব রয়েছে। আপনি চাইলে লেখালেখিতে মনোনিবেশ করতে পারেন। কবিতা, গল্প, গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক, রম্য ইত্যাদি রচনা করে বড় লেখক হতে পারেন। পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হোন। বাড়িতে হাঁস-মুরগী ও গরু-ছাগলের খামার গড়ে তুলুন। পুকুরে মাছ চাষ এবং জমিতে শাক-সবজি ও ফল-মূল চাষ করুন। আত্মবিশ্বাসী হয়ে কাজ করুন আর আত্মনির্ভরশীল হয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও কম্পিউটার শিখুন। ইংরেজিতে কথা বলার জন্য বাংলা ইংরেজি ডিকশনারী সবচেয়ে উপযোগী। যত ইংরেজি শব্দের অর্থ জানবেন, তত ইংরেজিতে কথা বলা আপনার জন্য সহজ হবে। কম্পিউটার ও ইংরেজিতে কোর্স করে কম্পিউটার ও ইংরেজি এক্সপার্ট হয়ে যান। কম্পিউটার ও ইংরেজি ভাষার মাধ্যমে উন্নত বিশ্বের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ স্থাপন করুন আর আপনার ব্যবসার প্রসার ঘটান। আপনার উৎপাদিত পণ্য দিয়ে দেশের মানুষের চাহিদা মিটান, পাশাপাশি বিদেশে তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। একজন সফল ব্যবসায়ী হওয়ার সাথে একজন ভালো মানুষ হোন। যাতে মানুষ আপনাকে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে সম্মান করে। চলার পথে কখনো ব্যর্থ হলে ধৈর্য্য ধরুণ ও এগিয়ে যান। সফলতার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠুন, পড়ে গেলে (ব্যর্থ হলে) আবার উপরে উঠুন। ইচ্ছাশক্তি আর চেষ্টার মাধ্যমে একদিন পৌঁছে যাবেন সফলতার সর্বোত্তম শিখরে। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy