3 Answers
খাবারের একটা সাপ্তাহিক রুটিন তৈরি করুন।সপ্তাহে তিনদিন মাছমাংস এবং বাকি তিনদিন শাকসবজি খাবেন।মাংস তুলনামূলক কম খাবেন।অবশিষ্ট একদিন পোলাও,খিচুড়ী খাবেন।চাইলে সপ্তাহে একদিন করে ভাজাপোড়া খেতে পারেন,তবে বেশি খাবেন না;কারণ তেলজাতীয় খাবার শরীরের জন্য বেশি গ্রহণ ক্ষতিকারক।এছাড়া প্রতিদিন নাস্তার পর দুধ খাবেন।এভাবে সহজেই খাবার রুটিনমাফিক গ্রহণ করতে পারেন যা আপনার শরীরে পর্যাপ্ত চাহিদার যোগান দেবে।ধন্যবাদ।
মাছ ডিম সকালে নাস্তার সময় খাবেন খাবারের সাথে রান্না করে। দুধ ঘুমাতে যাবার আগে এক গ্লাস খাবেন। এবং দুধ বিকালের খাবারে রাখতে পারেন। প্রতিদিন সকালে ১টি করে সিদ্ধ ডিম খেতে পারেন। ভাজাপোড়া এবং মাংস জাতিয় খাবারগুলো বিকালে, রাতের খাবারে রাখতে পারেন। আবার সকালের খাবারেও রাখতে পারেন। আপনার যখন যা ইচ্ছে হয় তা পরিমান মত খান। রুটিন মতে সবসময় যে খেতে হবে এমন কোনো কথা নাই।
●পানিঃ সবসময় বেশি বেশি পানি পান করুন, কারণ শরীরের জন্য পানির প্রয়োজন সবচেয়ে বেশি। ●ভাত ও মাছঃ প্রতি শনি, সোম ও বুধ এই ৩ দিন দুপুর ও রাতে মাছ দিয়ে ভাত খাবেন। ●ভাত ও হাঁস/মুরগীর গোশতঃ প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি এই ৩ দিন দুপুর ও রাতে হাঁস বা মুরগীর গোশত দিয়ে ভাত খাবেন। ●ভাত ও খাসি/গরুর গোশতঃ প্রতি শুক্রবার দুপুর ও রাতে খাসি বা গরুর গোশত দিয়ে ভাত খাবেন। ●ডিমভাজি, আলুভাজি বা শাক-সবজিঃ প্রতিদিন সকালে ডিম ভাজি, আলু ভাজি বা শাক-সবজি দিয়ে ভাত খাবেন। ●সিদ্ধ ডিমঃ প্রতিদিন সকালে ১টি সিদ্ধ ডিম ও রাতে ১টি সিদ্ধ ডিম খাবেন। ●গাভী/ছাগীর দুধঃ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আধা গ্লাস গাভী বা ছাগীর দুধ ও রাতে ঘুমানোর পূর্বে আধা গ্লাস গাভী বা ছাগীর দুধ খাবেন। ●নিয়মিত পানি, সুষম ও পুষ্টিকর খাবার খান। সতেজ ফল-মূল ও সবুজ শাক-সবজি খান। ●মধুঃ প্রতিদিন বিকালে ২-৩ চা চামচ মধু খান। ●কালোজিরা/কাঁচা রসুনঃ নিয়মিত সকাল, দুপুর বা রাতে কালোজিরার ভর্তা বা কাঁচা রসুনের ভর্তা দিয়ে ভাত খান। ●ভাজা-পোড়া বা অধিক মসলা জাতীয় খাবারঃ ভাজা-পোড়া বা অধিক মসলা জাতীয় খাবার যতটা সম্ভব পরিহার করুন। কেননা, এতে উপকারের বদলে অপকার বেশি। ●খাবারের সময়সূচিঃ সকালের খাবার সকাল ৮টায়, দুপুরের খাবার দুপুর ২টায় ও রাতের খাবার রাত ৮টায় গ্রহণ করুন। ●ঘুম ও বিশ্রামঃ রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত ৬ঘন্টা ঘুম ও বিশ্রাম নিন। ●ব্যায়ামঃ খুব ভোরে ঘুম থেকে উঠে ১০-১৫ মিনিট ব্যায়াম করুন। ●যথা সময়ে যথা খাবার ও যথা সময়ে ঘুম ও স্বাস্থ্যের প্রতি যত্নবান হলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy