আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?

আমি এই সাইটে প্রশ্নটা করার পরও যথাযথ উওর না পাওয়ায় আবার করছি।ধরুন আপনার পাশে আমি বসে আছি আর আপনি কোনো একটা বিষয়ে নিজের মনে ভাবছেন।এখন আপনি কিভাবে শিওর হচ্ছেন আপনার মনের কথা আমি জানতে পারছি না আর আমি নিজে থেকে কিভাবে পরীক্ষা করে বুঝবো আমার মনের কথা আমি ছাড়া কেউ জানে না? কারণ আমি যা মনে মনে ভাবি তা সব আমার আশেপাশের লোকেদের কাছেও পৌঁছায়,আমার এরকম অনুভুতি হয়। কোনো একটা পরামর্শ/সমাধান দিন যাতে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

2889 views

3 Answers

আপনার ভুল অনুভুতি হচ্ছে। কারো মনের কথা সে নিজে ছাড়া অন্য কেউ জানতে পাড়বে না। একমাত্র আল্লাহ ছাড়া। আর সে যদি কারো কাছে না বলে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এসব বাজে চিন্তা ভুলে যাওয়ার চেষ্টা করুন।

2889 views Answered

আপনার মনের সাহস রাখুন যে আপনার মনের কথা আপনি ছাড়া আর কেউ জানে না। আর আজেবাজে চিন্তা করবেন না। সবসময় মানুষের সাথে ফ্রি ভাবে চলাফিরা করুন। এবং মানুষের সাথে প্রাণ খুলে হাসুন। বেশিরভাগ সময় একা একা না থেকে বন্ধু বান্ধব দের সাথে উঠাবসা করুন,হাতে সময় থাকলে বন্ধুবান্ধব দের সাথে গিয়ে কোথাও বেরিয়ে আসুন।সব বিষয় নিয়ে ঘনিষ্ঠ জনদের সাথে খোলা মন নিয়ে আলোচনা করুন। আশাকরি আপনার সমস্যা কিছুটা হলেও সমাধান হবে।

2889 views Answered

আপনি এধরনের চিন্তা থেকে বিরত থাকুন এবং আত্মবিশ্বাসী হন। মানুষের সাথে মিলেমিশে থাকুন। বন্ধুদের সাথে আড্ডা দিন। পরিবারের সঙ্গ দিন। অনেক সময় মানুষের আচার-আচরণ নিয়ে মনোভাব আন্দাজ করা যায়। সব জায়গায় আত্মবিশ্বাসী থাকুন। আশা করি উপকার পাবেন।

2889 views Answered

Related Questions

Next steps