4 Answers

আরেকটি নতুন প্রেম করে অথবা বিভিন্ন রকম কাজে নিজেকে ব্যস্ত রেখে।

2752 views

আপনি আপনার প্রেমিকাকে ভূলে যেতে সবসময় বিনোদন দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন। যখন আপনার প্রেমিকার কথা মনে পড়বে,তখন আপনি মোবাইলে ভিডিও গেম্স,টিভি শো,গল্পের বই ইত্যাদি পড়তে পারেন।

2752 views

আপনি কিছু কাজ করতে পারেন ১. পরিবারের সাথে বেশি করে সময় কাটান : পরিবার এমন একটি জায়গা যেখানে আপনার কখনোই মন খারাপ হবে না। এ কারণে আপনি যতটা বেশি পরিবারের সাথে সময় ব্যয় করবেন ততটা বেশি আপনি অনুভব করতে পারবেন যে জীবনে প্রেমিক/ প্রেমিকাের প্রয়োজনীয়তা একেবারেই নেই। ২. ক্যারিয়ারে গুরুত্ব দিন : আপনি যখন আপনার ক্যারিয়ার তৈরিতে বেশি মনোযোগ দেবেন তখন স্বাভাবিকভাবেই আপনার সমস্ত সময় পার হবে এর পেছনেই। ফলে আপনার মনে এই চিন্তা আসার সময়ই হবে না যে প্রেমিক/ প্রেমিকা জাতীয় কিছু একটা আপনার জীবনে থাকা প্রয়োজন। ৩. ফ্যান্টাসি সাহিত্য পড়ুন : ফ্যান্টাসি বিষয়টিই মানুষকে হাসিয়ে তোলে এবং মানসিকভাবে সবসময় সতেজ রাখে। এ কারণে ফ্যান্টাসি বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস জাতীয় সাহিত্য পড়–ন। দেখবেন আপনি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছেন। এর ফলে আপনার জীবন থেকে প্রেমিক/প্রেমিকাের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে। টিভি তে প্রগ্রাম দেখেও তার থেকে মনকে ভুলিয়ে রাখতে পারেন। ৪. বন্ধুবান্ধবের সাথে সময় কাটান: বন্ধুবান্ধবের সাথে যতোটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন যে বন্ধুটি আপনাকে খোঁচামূলক কথা শোনাবে এবং অযথা কথা বলবে তার থকে দূরে থাকবেন এই সময়। যে আপনার আসল বন্ধু হবে তিনি আপনাকে সময় দেবেন এবং আপনার সাথে সেধরনেরই ব্যবহার করবেন যাতে আপনি আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা সম্পর্কে কিছু মাথায় না আনেন। এভাবে আপনি সহজেই ভুলে যেতে পারেবন তাকে। ৫. নিজেকে ব্যস্ত রাখুন পছন্দের কোনো কাজে: আপনার যা করতে ভালো লাগে সে কাজে মনোনিবেশ করুন। নিজেকে ব্যস্ত রাখুন। আপনি যতো ব্যস্ত থাকবেন অতীত আপনার মন থেকে ততো দ্রুত মুছে যাবে। যখনই তার কথা মনে পড়বে তখনই আপনি যদি আপনার মনোযোগ সরিয়ে নিতে পারেন তা আপনার জন্যই ভালো হবে।

2752 views

ভালোবাসার মানুষটিকে ভোলা অনেক কষ্টের তবে নিজেকে সেসকল কাজের মধ্যে ব্যাস্ত রাখুন যা আপনি করতে ভালোবাসেন, পরিবার কে সময় দিন,পরিবারের সদস্যের সাথে এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটান। এটি আপনাকে ভালবাসার মানুষটিকে ভুলে থাকতে সাহায্য করবে

2752 views

Related Questions