রাফউল ইয়াদাইন হাত উত্তোলনের প্রচলন কিভাবে আসলো?

বাল্যকালে জুমাআর বয়ানে শুনেছিলাম। রাসুল (সাঃ) যখন ইহুদীদের ইসলামের দাওয়াত দিলেন। কিছু সংখ্যক ইহুদী লোক ইসলাম গ্রহণ করলেন। তারা যখন নামাজে আসতো তখন তাদের হাতে ছোট ছোট মুর্তি থাকতো তা নিয়েই নামাজে দাঁড়াতো। এভাবেই তারা হাতে বগলের নীচে মুর্তি রেখে নামাজ আদায় করতো। রাসুল (সাঃ) ভাবলেন কিভাবে মুর্তিগুলো নামাজরত অবস্হায় তাদের হাত এবং বগলের নীচে থেকে সরানো যায়। তাই তিনি রুকুতে যাওয়ার আগে পরে তাকবীরে তাহরীমা বাদেও দুই হাত উত্তোলন করতেন যাতে তাদের মুর্তিগুলো পড়ে যায়। এজন্য-ই নাকি রাসুল (সাঃ) রাফউল ইয়াদাইন বা হাত উত্তোলন করতেন। এটাই কি শুদ্ধ মত?
2959 views

3 Answers

ভাই পুরাই মিথ্যে কথা ।এতে করে সাহাবিদেরকে ইহুদি বানিয়ে ফেললেন রাফালে ঈয়াদান সহহি বুখারিতেই আছে  ।হাদিস নাম্বারটা মনে নাই 

2959 views Answered

আপনি আমার থেকে বেশী জানেন । তারপরও বলছি, এই ব্যপারে কি কোনদিন কোন হাদীস দিয়েছে জুমু'আহর বায়ানে ? অথচ রাফউল ইয়াদাঈন করার ব্যপারে স্পষ্ট হাদীস রয়েছে বুখারি ও মুসলিমে । সুতরাং আপনার বলা কাহিনীটা মিথ্যা ।

2959 views Answered

আপনি বুখারী ও মুসলিম এর হাদীস নাম্বার (৬৯১-৬৯৯)ও (৭৪১-৭৫০) পড়ে নিন। বিশদ বর্ণনা আছে সেখানে।

2959 views Answered

Related Questions

Next steps