কন্ঠ ঠিক করব কিভাবে?
2 Answers
কন্ঠ ঠিক করা এক কথা,কন্ঠ আগের থেকে ভালো করা আরেক কথা।এখানে কন্ঠ ভালো করার কিছু উপায় দেয়া হল যা আমিও ফলো করি। ১.সকালে উঠে এলাচ লবঙ্গ লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গড়গড়া করবেন ২.সবসময় চেষ্টা করবেন বুক হতে শব্দ বের করার,গলা দিয়ে শব্দ বের করলে মিনমিনে শোনায় এবং একপর্যায়ে স্থায়ী রুপ নেয়।কথা বলার আগে দীর্ঘ শ্বাস নিয়ে ধীরে ধীরে কথা বলবেন।এতে আপনার কন্ঠ গভীর হবে এবং শুনতেও ভালো লাগবে। ৩.চ্যান্টিং করবেন।ইউটিউবে নানা চ্যান্টিং এর ভিডিও আছে তবে সবচেয়ে কার্যকরী হল 'ওম' চ্যান্ট।সকালে লম্বা শ্বাস নিয়ে প্রথমে পেট থেকে 'আ',বুক থেকে 'ও' এবং গলা থেকে 'ম' শব্দ বের করবেন।শুনতে অনেকটা আ ও ম এর মতো। এসব কোন মেডিসিন নাহ যে কিছুদিনেই পরিবর্তন দেখতে পাবেন।দীর্ঘদিন এভাবে চর্চা করলে আশা করি ফল পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy