দাঁতের যত্ন কিভাবে নিব?
2 Answers
আপনি- *মেডিপ্লাস পেষ্ট দিয়ে ব্রাশ করুন *সকাল ও রাতে শোয়ার আগে ব্রাশ করুন *টক জাতীয় ফল খাবেন *লং চিবান যা আপনার জন্য খুবই উপকারী
দাঁত ভাল রাখতে প্রতিদিন দুইবার ব্রাশ করুন এবং কমপক্ষে একবার ফ্লসিং(ফ্লস একধরণের সুতা যা ডাক্তার এর দোকানে পাওয়া যায় বিশেষ করে দাঁতের ডাক্তারদের স্টোরগুলোতে) করুন। শুধুমাত্র ব্রাশ করে প্লাক সম্পূর্ণভাবে দূর করা যায় না তাই অবশ্যই ফ্লসিং করতে হবে। দাঁতের মাঝখানে যে ময়লা জমে থাকে তা দাঁত ক্ষয় হবার একটি কারণ। তাই নিয়মিত ফ্লসিং এর মাধ্যমে দাঁতের মাঝখানের প্লাক দূর করতে হবে। দাঁত ব্রাশ করারও নিয়ম অাছে (জানতে ইন্টারনেটে সার্চ করুন), এলোমেলো ভাবে দাঁত ব্রাশ করবেন না। ভাল মানের টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন (অামার জানা মতে মেডি প্লাস/ মেডি প্লাস ডি এস ভাল মানের টুথপেস্ট) এবং ছয় মাস পরপর দাঁত এর ডাক্তার এর কাছে যান।দাঁতের প্রসাধনী বলতে এ পর্যন্ত কিছু চোখে পরে নাই বা দেখি নাই। তবে স্পেশাল কিছু পেস্ট পাওয়া যায় যেগুলো ডাক্তার প্রয়োজনবোধ করলে দেবে। দাঁত সুস্থ রাখতে ভিটামিন সি সাহায্য করে। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারেন। দাঁত এর ছিদ্র জনিত সমস্যার জন্য দ্রুত ডাক্তারের নিকট যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy