4 Answers
যেসব সাবান পরিস্কারক হিসেবে ব্যবহার করা হয় সেগুলো মূলত উদ্ভিজ্জ অথবা প্রাণীজ তেল এর গাঢ় ক্ষারীয় দ্রবণ থেকে নিষ্কাশন করা হয়। এই ক্ষারীয় দ্রবণকে কখনও কখনও লেই সাবান (lye soap) বলা হয়ে থাকে যেটি সাবানায়ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। উল্লেখ্য যে, লেই সাবান বলতে একরকমের ক্ষারজাতীয় বস্তু সাবান বোঝানো হয় যেটি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি করা হয়।
সাবানঃসাবান হল উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড (যেমন— ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড) -এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ । একাধিক জৈব অ্যাসিডের লবণ হওয়ায় সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই । সাবান একটি মিশ্র লবণ । ডিটার্জেন্টঃসাবানের পরিবর্তে জামা-কাপড় কাচা বা ধোয়ার জন্য বহুল পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে । সমস্ত ডিটারজেন্ট কিন্তু একই সংযুক্তি থাকে না । প্রচলিত দুটি সিন্থেটিক ডিটারজেন্ট হল— (1) দীর্ঘ শৃঙ্খল সোডিয়াম অ্যালকিল সালফেট [CH3 - (CH2)10 - CH2 - SO-4Na+] এবং (2) দীর্ঘ শৃঙ্খল সোডিয়াম অ্যালকিল বেঞ্জিন সালফানেট [CH3 - (CH2)11 - C6H4 - SO-3Na+] । বর্তমানে দ্বিতীয় ডিটারজেন্টটি বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে ।
ডিটারজেন্ট তৈরি:তেল/চর্বিকে আর্দ্রবিশ্লেষণ ও হাইড্রোজিনেশন(এক ধরনের রাসায়নিক বিক্রিয়া) করলে এক ধরনের পদার্থ উৎপন্ন হয়, যার রাসায়নিক নাম লরাইল অ্যালকোহল।এর সাথে সালফিউরিক এসিড যোগ করলে লরাইল হাইড্রোজেন সালফেট(উৎপন্ন পদার্থের রাসায়নিক নাম)তৈরি হয়।লরাইল হাইড্রোজেন সালফেটকে KOH দ্রবনের মধ্য দিয়ে চালনা করলে সোডিয়াম লরাইল সালফোনেট নামক ডিটারজেন্ট উৎপন্ন হয়।
~রসায়ন বই(নবম-দশম শ্রেণি)
সাবান হলো higher ফ্যাটি এসিডের যৌগ| detergent হলো জৈব অজৈব উপাদানের মিশ্রন |খর পানিতে detergent ভালো করে ফেনা তৈরি করতে পারে কিনতু সাবান পারে না|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy