2 Answers
কাগজ বাঁশ, খড়, পাটখড়ি ইত্যাদি থেকে এবং কলম প্লাস্টিক, কালি ও অ্যালিমিনিয়াম এর সমন্বয়ে উৎপন্ন করা হয়।
কাগজঃকাগজ উৎপাদনের মূল তত্ত্ব হল, আঁশ জাতীয় পদার্থের লঘু জলীয় মিশ্রণকে একটি স্বচ্ছিদ্র পর্দার উপর ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে মিশ্রণের জলীয় অংশ পর্দা ভেদ করে ঝড়ে যায় আর পর্দার উপরে আঁশের পাতলা একটা আস্তরণ পড়ে থাকে। এই আস্তরণ কে ধিরে ধিরে বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে কাগজে পরিণত করা হয়। অধিকাংশ কাগজ কাঠ থেকে উৎপাদিত মন্ড হতে প্রস্তুত করা হয়। এছাড়া তুলা এবং কাপড় থেকেও কাগজ প্রস্তুত হয়ে থাকে। কলমঃএটি অনেকটাই মেশিন নির্ভর পণ্য। মেশিনের মাধ্যমে কলমের বডির ভেতর কালি প্রবেশ করাতে হয়। কালি ভরা শেষ হলে বোতাম ও নিব মেশিনের সাহায্যে ভালভাবে লাগিয়ে হাওয়া দিতে হয়। বডির চারপাশে লেগে থাকা কালি অকটেন দিয়ে মুছে ফেলতে হয়। এভাবেই তৈরী করা যায় কলম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy