এলার্জির ঔষধ ছাড়া কিভাবে নির্মূল করতে পারি?
4 Answers
এলার্জি এর এরুপ কিছু নেই তবে আপনি ওষুধ ছাড়াই এলার্জি নিয়ন্ত্রনে আনতে পারবেন। আপনার যেগুলো খাবারে এলার্জি আছে তা এড়িয়ে চলতে হবে তাহলেই সম্ভব
চিকিৎসকের মতে, কিছু কিছু খাদ্য গ্রহণের পর কারও কারও শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়। যেমন- গরুর দুধ, ডিম, বাদাম, সয়াবিন, ইলিশ, চিংড়ি, পুঁটি, বোয়াল, শোল, বেগুন, কুমড়া, কচু থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। এলার্জির ঔষধ ছাড়া-ও এলার্জি নির্মূল করতে পারবেন। তা নিম পাতা দিয়ে কিন্তু কীভাবে দেখুন? নিম পাতার মিশ্রণের প্রস্তুত প্রণালীঃ- * এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। * শুকনো নিম পাতা পাটায় গুড়ো করে পরিষ্কার একটি কাচের পাত্রে ভরে রাখুন। * এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া এবং এক চা চামচ ভুষি এক গ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নেড়ে খেতে হবে। * প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে এই মিশ্রণ খাবেন। * এ মিশ্রণ কমপক্ষে একুশ দিন খেতে হবে। কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লাগতে পারে। নিম পাতার মিশ্রণ এক মাস খাওয়ার পর আপনার এলার্জি কমে যাবে। তারপর আপনি স্বাভাবিকভাবেই পছন্দের খাবারগুলো যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, দুধ, পুঁইশাক, মিষ্টি কুমড়া খেতে পারবেন।
-
কিছু কিছু খাদ্য এড়িয়ে চলবেন,
যেমনঃ ইলিশ মাছ,পুটি মাছ, চিংড়ী মাছ, বেগুন, শিম, ইত্যাদি,
এলার্জিতে আক্রান্ত হলে অধিকাংশক্ষেত্রে এ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ও স্টেরয়েড ব্যবহারে রোগী সুস্থ হয়ে ওঠে। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এলার্জি প্রতিহত করা সম্ভব হয়। এক্ষেত্রে যা করণীয় তা হলো-
-
সর্বদা সূতির পোশাক পরিধান করা।
-
উল ও ফ্লানেলের পোশাক পরিধান করলে তা থেকে এলার্জি সৃষ্টি হয় কিনা সেদিকে খেয়াল রাখা।
-
আসবাবপত্র যেমন তুলো বা ছাবড়াযুক্ত আসবাব, উদ্ভিদ বা প্রাণী সজ্জিত খেলনা, কম্বল, পশমি কাপড়, ভেনেসীয় খড়খড়ি, কার্পেট, জাজিম, পাপোস-এগুলোকে ধুলোমুক্ত রাখা এবং সম্ভব হলে বর্জন করা।
-
এলার্জিগ্রস্ত ব্যক্তিকে ধুলোবালি থেকে সরিয়ে রাখা।
-
যে সব স্থানে ধুলো জমতে পারে সে-সব স্থান বন্ধ করে দেয়া।
-
যদি ভ্যাকুয়াম ক্লিনার-এর মতো পরিষ্কারক যন্ত্র থাকে তবে নির্দিষ্ট সময়ে সেগুলোর ফিল্টার পরিবর্তন করা।
-
এলার্জি সৃষ্টি করে এমন ওষুধ পরিহার করা।
-
যে সব খাবারে এলার্জি হয় তা শনাক্ত করা ও বর্জন করা।
-
যখন তখন যে কোনও ফুলের ঘ্রাণ না নেয়া বা তার সংস্পর্শে না যাওয়া।
-
শিশুদের ও এলার্জিগ্রস্ত ব্যক্তিদের লোমশ প্রাণী থেকে দূরে রাখা।
-
বাইরে বেরোলে সর্বদা মাস্ক বা মুখোশ ব্যবহার করা।