2 Answers


একশিরা হলো পুরুষের অ-কোষের চারপাশ ঘিরে থাকা একটি পানিপূর্ণ থলি। এটির কারণে অ-থলি ফুলে যায়। এ পানি আসলে জমে থাকে অ-কোষের দুই আবরণের মাঝখানে। সাধারণত চল্লিশ-ঊর্ধ্বদের অ-থলিতে প্রদাহ বা আঘাতের কারণে হাইড্রোসিল হতে পারে। এ রোগে সাধারণত ব্যথা হয় না। তেমন ক্ষতিকরও নয়। অনেক সময় চিকিৎসার প্রয়োজন না-ও হতে পারে। যদি অ-কোষ ফুলে যায়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দেখতে হবে অন্য কোনো কারণে (অ-কোষের ক্যানসার বা অন্য রোগ) অ-কোষ ফুলে গেছে কিনা।

রোগ নির্ণয় : সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় করা হয়। অ-থলি ফুলে গিয়ে বড় হয় এবং চাপ দিলে ব্যথা লাগে না। পেট কিংবা অ-থলিতে চাপ দিলে কখনো পানিপূর্ণ থলি বড় বা ছোট হতে পারে। এমন হলে বুঝতে হবে ইনগুইনাল হার্নিয়া রয়েছে। চিকিৎসক যদি সন্দেহ করেন হাইড্রোসিল প্রদাহের কারণে এ রোগ হয়েছে, তাহলে রক্ত ও প্রস্রাব পরীক্ষা রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে। অ-কোষের চারপাশে পানি থাকে বলে অ-কোষে হাত দিয়ে অনুভব করা নাও যেতে পারে। এ ক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হতে পারে।

চিকিৎসা : শিশুদের ক্ষেত্রে এক বছরের মধ্যে হাইড্রোসিল আপনাআপনি মিলিয়ে যায়। যদি এক বছর পরও মিলিয়ে না যায় বা আরও বড় হতে থাকে, তাহলে অ্যালোপ্যাথরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাইড্রোসিল বড় হয়ে অস্বস্তি ঘটালে বা বেঢপ আকৃতির কারণেও অপারেশনের কথা বলেন অ্যালোপ্যাথরা। প্রথম দিকে হাইড্রোসিল নির্মূলে অপারেশনের চেয়ে সফল ও কার্যকর হলো হোমিওপ্যাথি চিকিৎসা। তাই অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সূত্র :  আমাদের সময়

3120 views Answered

আপনি হোমিওপ্যাথি একজন বিশেষজ্ঞ ডাঃ এর শরণাপন্ন হোন।

3120 views Answered

Related Questions

Next steps