একজনের ব্যাপারে গিবত করেছি কিনা সিউর নয় , তাকে আমি চিনি আমি ক্ষমা পাবো কিভাবে ?
আসসালামু আলাইকুম ।
আমি আজ সকালে একটি প্রশ্ন করেছিলাম ........................
এইটা কি গিবত করা হয়েছে ?
4 Answers
আপনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন এবং মনস্থির করুন যে আপনি এই কাজ আর কখনো করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।
সকালে যেই প্রশ্ন করেছিলেন সেটা গিবত নয়, সেটা হল উপহাস। গিবত হল অন্যের পরনিন্দা করা। কাউকে অবজ্ঞা কিংবা উপহাস করা ইসলামের দৃষ্টিতে ঘোরতর অন্যায়। পবিত্র কোরআন এবং হাদিসে এ ধরনের অপকর্মের পরিণাম সম্পর্কে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। এমনভাবে কারও দোষ বর্ণনা করা, যাতে মানুষ তাকে নিয়ে ঠাট্টা-মশকরা হাসা হাসি করে, এতে ওই ব্যক্তির অন্তরে ব্যথা আসে। এ ধরনের কাজ অনেক রকম হতে পারে। যেমন— কারও চলাফেরা, ওঠাবসা, কথাবার্তা, অঙ্গভঙ্গি ইত্যাদি নিয়ে ব্যঙ্গ করা, কারও শারীরিক গঠন ও আকার-আকৃতি নিয়ে কটূক্তি করা, তার কোনো কথা বা কাজের ব্যাপারে ঠাট্টা করা। চোখ, হাত-পা দ্বারা টিকা-টিপ্পনী মারা ইত্যাদি জিনিস অন্তর্ভুক্ত। কাউকে অবজ্ঞা ও উপহাস করার ঘটনা এক মানুষের সঙ্গে অন্য মানুষের সুসম্পর্কে ভাঙন সৃষ্টি করে। সমাজে অশান্তি সৃষ্টি করে। তাই এই কাজ থেকে বিরত থেকে খাটি তাওবা করতে হবে।
বান্দার হক নষ্ট হলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে ।তাই আপনাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তাই তার সাথে যোগাযোগ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy