কিভাবে প্রিয় মানুষ কে ভুলে যাবো?
4 Answers
প্রিয় মানুষকে ভুলে যাওয়া খুব কঠিন একটা কাজ।তবু ভুলে থাকার সবথেকে সহজ উপায় হলো কিছুদিনের জন্য স্থান পরিবর্তন করা।পূর্বে যেখানে প্রিয় মানুষটির সাথে দেখা হয়েছে, কথা হয়ছে সেইসব স্থান দেখামাত্রই তার কথা মনে পড়ে।সেক্ষেত্রে আপনি যদি কিছুদিন কোথাও থেকে ঘুরে আসুন তবে অনেকটা হলেও তাকে ভুলতে পারবেন। তারপর তারসাথে যে নাম্বার থেকে কথা হতো সেটা নষ্ট করে ফেলা, যদি ডাইরিতে কিছু লিখা থাকে তবে তা পুড়িয়ে বা ছিড়ে ফেলা।সর্বদা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখা।মনে মনে এই কথা ভাবা যে, সে যদি আমাকে ছেড়ে থাকতে পারে তবে আমি কেন পারবো না?সে যদি কোনভাবে কোথাও দেখা করতে বলে তবে ডাইরেক্টলি না বলে দেওয়া এবং তার সাথে কথা না বলা।সবশেষে হিনমন্যতায় না ভুগে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গল্পের বই পড়া, সবার সাথে মেশা, সর্বদা কাজের মধ্য থাকা কাউকে ভুলে থাকতে সবথেকে বেশি সাহায্য করে।
তার সাথ্ব সর্বপ্রকার যোগাযোগ বন্ধ করে দিন। ফেসবুক,ইমো,ভাইবার,হোয়াটস অ্যাপ,স্কাইপি,টুইটার,ইন্সটাগ্রাম ইত্যাদি যত প্রকার সোশাল সাইটে আপনার তার সাথে add. তাকে প্রতিটা সাইট থেক্ব ব্লক করে দিন। প্রয়োজন হলে নিজের সিম কার্ড চেঞ্জ করে ফেলুন। এবং নিজেকে যে কোন কাজে ব্যাস্ত রাখুন। ফেসবুকিং কম করুন। কারণ ফেসবুকিং করলে হতাশা বেড়ে যায়। (প্রমাণিত) Sad Song শোনা বন্ধ করুন এই জাতীয় গান শুনলে কোন ভাবেই অতীত ভোলা যাবে না। এই গান গুলা এমন ভাবে গাওয়া ও মিউজিক সেটা করা হয়েছে যা আমাদের আরো বেশি হতাশ করে দেয়।
উপদেশমূলক বার্তা পড়তে
যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় মানুষকে ঘৃণা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ভূলে থাকতে পারবেননা। অতীতে তার সাথে কাটানো সূখের স্মৃতিগুলোকে তুচ্ছ এবং ফালতু মনে করুন। অতীতে তার দেওয়া আঘাতগুলোকে স্মরণ করতে চেষ্টা করুন, মনে মনে তার দেওয়া আঘাতগুলোকে ক্ষমার অযোগ্য অপরাধ মনে করুন। সবসময় ভাবুন সে আপনার উপযুক্ত নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy